× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা ইপিজেডে প্রথম কম্পোজিট কারখানা স্থাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:৪১ পিএম

মোংলা ইপিজেডে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

মোংলা ইপিজেডে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

চীনা কোম্পানি মেসার্স উন শেং বিডি কোম্পানি লিমিটেড মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি কম্পোজিট (টেক্সটাইল, গার্মেন্টস ও এক্সেসরিজ) কারখানা স্থাপন করতে যাচ্ছে। মোংলা ইপিজেডে এটিই এ ধরনের প্রথম বিনিয়োগ। প্রতিষ্ঠানটি ফেব্রিক, গার্মেন্টস এবং গার্মেন্ট এক্সেসরিজ পণ্য উৎপাদনে ৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। 

মোংলা ইপিজেডে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে এটিই প্রস্তাবিত সর্বোচ্চ বিনিয়োগ। 

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং উন শেং বিডি কোম্পানি লিমিটেডের মধ্যে গতকাল সোমবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং উন শেং বিডির ব্যবস্থাপনা পরিচালক জি লাই ইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা