প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ০০:১৯ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ০০:২২ এএম
সেমিনারে উপস্থিত অতিথিরা। সংগৃহীত ছবি
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে ‘টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) বিকালে সিইউবির অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিউবির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
সিইউবির প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টির প্রধান পরামর্শক অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক মামুন, পিএইচডি, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন,নিউজিল্যান্ডের সিনিয়র লেকচারার ড. আইনুল ইসলাম।
সম্মানিত অতিথি ছিলেন টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটির অধ্যাপক/গবেষণা পরিচালক এম. নাসির উদ্দিন, পিএইচডি।
মুখ্য বক্তা ছিলেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ডের, সিনিয়র লেকচারার ড. ইয়িনকা মোসেস।
সেমিনারে টেকসই করপোরেট এবং জবাবদিহিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা ক্যাপিটাল মার্কেট, করপোরেট গভর্ন্যান্স, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কিত বিষয়ে মূল্যবান তথ্য ও উপদেশ প্রদান করেন।
বক্তারা বলেন, টেকসই করপোরেট এবং জবাবদিহিতা কেবল সাধারণ শব্দ নয়, বরং একটি সমৃদ্ধ জাতির অপরিহার্য উপাদান। টেকসই অনুশীলন গ্রহণ করে এবং নৈতিক মান বজায় রেখে যে কোনো প্রতিষ্ঠান সবার জন্য আরও সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ ভবিষ্যতের অবদান রাখতে পারে।