× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সময়মতো আমদানি বিল পরিশোধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৮:৫৯ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৯:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানি বিলের দায় পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। না করলে এডি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের বৈদেশিক লেনদেনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, যথাসময়ে আমদানি/স্বীকৃত বিলের দায় পরিশোধের বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়, যা যথাযথভাবে পরিপালিত না হওয়ায় বৈদেশিক বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষাপটে যথাসময়ে বৈদেশিক ও স্থানীয় স্বীকৃত বিলসমূহ পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা যথানিয়মে পরিপালন নিশ্চিত করতে আপনাদের সকল অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে পুনরায় নির্দেশনা প্রদান করা হলো। যথাসময়ে স্বীকৃত দায় পরিশোধের ব্যর্থতায় সংশ্লিষ্ট এডি লাইসেন্স বাতিলসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য দেশের মতোই তীব্র ডলার সংকট বিরাজ করছে বাংলাদেশেও। ডলার সংকটের কারণে চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলার হার কমেছে ৩১ দশমিক ১৬ শতাংশ। আমদানিকারকরা সেপ্টেম্বরে ৫ দশমিক ৭০ বিলিয়ন ডলারের এলসি খুলেছেন, যা গত বছরের একই মাসে ছিল ৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার। কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মতো সব ধরনের আমদানির জন্য এলসি খোলা হয়।

অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকে। ২০২১-২২ অর্থবছরের শেষ নাগাদ রিজার্ভ ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগেরবারের থেকে কমেছে প্রায় ৭ বিলিয়ন ডলার।

প্রবা/এসজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা