× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মাস বাড়ছে রিটার্ন দাখিলের সময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ২২:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সুযোগ দিতে যাচ্ছে। আরও এক মাস সময় বাড়ার কারণে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা যায়। ওই সূত্র আরও জানায়, রিটার্ন জমার সময় বাড়ানো হতে পারে কোম্পানি করদাতাদের ক্ষেত্রেও। 

ইতোমধ্যে সময় বাড়ানোর অনুমতি চেয়ে অর্থমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। সে অনুমোদন পেলে এনবিআর চলতি সপ্তাহে আদেশ জারি করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আয়কর আইন অনুযায়ী, করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমার বাধ্যবাধকতা রয়েছে। করদাতারা চাইলে এ সময়ের পরও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন। তবে ৩০ নভেম্বরের পরে রিটার্ন জমা দিলে বিনিয়োগজনিত কর রেয়াত পাবে না করদাতারা এবং বিলম্ব সুদ ও জরিমানা দিতে হবে। তাই বিদ্যমান পরিস্থিতিতে করদাতাদের সুবিধার্থে এনবিআর ৩০ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সুযোগ দিতে যাচ্ছে। এ সময়ের মধ্যে করদাতারা স্বাভাবিক প্রক্রিয়ার রিটার্ন জমা দিতে পারবেন। 

এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাক্সবারসহ কয়েকটি ব্যবসায়ী মহল থেকে এনবিআরে আবেদন করা হয়। রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবিতে গত ২১ নভেম্বর চিঠি দেয় এফবিসিসিআই। অন্যদিকে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়। 





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা