× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিসি ব্যাংকের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৯:৪২ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ২০:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝুঁকি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাবলী মেনে চলার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংকের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল ‘রিস্ক ইন ডিজিটাল ব্যাংকিং: চ্যালেঞ্জ অফ মার্কেটিং রিস্ক ইন ডিজিটাল ট্রান্সফরমেশন।’

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। 

বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহমুদা হক। 

উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট বিজনেস প্রধান মো. মাহবুব আলম, প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা, বিভাগীয় প্রধানরা এবং নির্বাচিত শাখার ব্যবস্থাপকরা এবং ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম ব্যাংকিং সেক্টরের প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। রিস্ক ইন ডিজিটাল ব্যাংকিং শীর্ষক যুগোপযুগী বিষয় নিয়ে আলোকপাত করার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এনসিসি ব্যাংকের প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘এনসিসি ব্যাংক সর্বদাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতোবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশনসহ সকল ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে, সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা