× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসি এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২২:৫১ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম

অ্যাওয়ার্ড নিচ্ছেন সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমান। সংগৃহীত ছবি

অ্যাওয়ার্ড নিচ্ছেন সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমান। সংগৃহীত ছবি

৩টি ক্যাটাগরিতে ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এই পুরস্কার বিতরণ করে।

পুরস্কারের মধ্যে সোনালী লাইফ ১. বেস্ট ইনোভেশন অ্যান্ড ডাইভারসিফাইড ইন্স্যুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ, ২. বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ এবং ৩. বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক ইন্স্যুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ ক্যাটাগরিতে এই পুরস্কার পায়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সোনালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানের নেতৃত্বে কোম্পানির এসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার শেখ বদিউজ্জামান রিপন, সেলস ম্যানেজার এস এম মহিউদ্দিন ফারুকী এবং সেলস ম্যানেজার মো. তামজিদুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ২৭ জুলাই বীমা খাতে অসামান্য অবদান রাখায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পায়। কোম্পানি হিসেবে সোনালী লাইফ ৪টি এবং সিইও আলাদা ২টি পুরস্কার পন।

সে সময় সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সিইও মীর রাশেদ বিন আমান।

পুরস্কারের মধ্যে সোনালী লাইফ ১. ডোমেস্টিক লাইফ ইন্স্যুরেন্স ইন দ্যা ইয়ার, ২. ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার, ৩. ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার এবং ৪. বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার পুরস্কার পায়।

বীমা খাতে ডিজিটালাইজেশন এবং দক্ষ নেতৃত্ব দেওয়ায় মীর রাশেদ বীন আমানকে ১. দ্যা সিইও অব দ্যা ইয়ার এবং ২. দ্যা ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর অব দ্যা ইয়ার পুরস্কার দেওয়া হয়।

তারও আগে সোনালী লাইফ সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২-এ চারটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে। সেগুলো হলো- ১. বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন প্রাইভেট সেক্টর, ২. বেস্ট ইউজ অব আইটি অ্যান্ড টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর, ৩. আউটস্ট্যান্ডিং ইয়ং লিডারশিপ এক্সিলেন্স ইন ইন্স্যুরেন্স সেক্টর এবং ৪. বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর।

২০১৩ সালের ১ আগস্ট যাত্রা শুরু করা সোনালী লাইফ ইন্স্যুরেন্স চলতি বছরের ১ আগস্ট ১০ বছরে পা দেয়।

কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমানের গতিশীল নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন প্রতিষ্ঠার এক দশককে আরও সাফল্যমন্ডিত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা