× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতাউর রহমান অনিক টিডাবের ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর নির্বাচিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১৯:৩৭ পিএম

টিডাবের ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর মো. আতাউর রহমান অনিক। প্রবা ফটো

টিডাবের ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর মো. আতাউর রহমান অনিক। প্রবা ফটো

ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিডাব) আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এক্সপ্লোর হলিডেজের ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান অনিক। সংগঠনের ২০২৩-২০২৫ সালের জন্য গঠিত পরিচালনা পর্ষদে তিনি এ পদে নির্বাচিত হন। 

শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের রুফটপ রেস্টুরেন্টে টিডাবের বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়। টিডাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামিউল আহমেদ পরিচালনা পরিষদ উপস্থাপন করেন। চেয়ারম্যান হিসেবে আসলাম খান, ডিরেক্টর অপারেশন  লায়ন মুক্তার হোসেন চৌধুরী, ডিরেক্টর ফিন্যান্স মো. নুরুজ্জামান (সুমন) নির্বাচিত হয়েছেন। 

নতুন দায়িত্বের বিষয়ে আতাউর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে পর্যটনের উন্নয়নের জন্য চেষ্টা করে আসছি। এ দায়িত্বের মাধ্যমে আমাদের দেশের মানুষ যারা বাইরে ট্যুরে যায় তাদের যাওয়া ও আসা কিভাবে আরও সহজলভ্য করা যায় তা নিয়ে কাজ করব।’ 

দায়িত্ব দেওয়ার জন্য টিডাবের নির্বাচন বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এক্সপ্লোর হলিডেজের মাধ্যমে কাস্টমারকে বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপারে আরও সুন্দর সুন্দর সেবা নিয়ে আসছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা