× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সয়াবিন আমদানি বাড়াল চীন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৮:১৯ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২২ ১৮:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সয়াবিন আমদানি বাড়াচ্ছে চীন। দেশটি গত সেপ্টেম্বরে সয়াবিন আমদানি করেছে ৭৭ লাখ ২ হাজার টন। মূলত পশুখাদ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সয়াবিনের আমদানি বাড়িয়েছে চীন। খবর ওয়ার্ল্ড গ্রেইনডটকমের।

২০১৯ সালে করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে পড়েছে।

বিশ্ববাজারে ডলারের দাম বৃদ্ধির কারণে দেশে দেশে মুদ্রাস্ফীতিও বেড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স এবং চীনের কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তথ্যের বরাতে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চীন বিগত বছরগুলোর তুলনায় ১২ শতাংশ সয়াবিন আমদানি বৃদ্ধি করেছে। এ বছর সেপ্টেম্বর মাসে আমদানির বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে এসেছে, যার পরিমাণ ছিল ১১ লাখ ৫০ হাজার মিলিয়ন টন, যা গত বছরের সেপ্টেম্বর মাসের ১ লাখ ৬৯ হাজার ৪৩৯ টন থেকে বেশি। অন্যদিকে ব্রাজিল থেকে আমদানি হয়েছে ৫৫ লাখ ৮ হাজার টন। গত বছর এ দেশটি থেকে আমদানি হয়েছিল ৫৯ লাখ ৩৬ হাজার টন।

এদিকে চীনের শীর্ষ সরবরাহকারী ব্রাজিলের জলবায়ুতে ব্যাপক তারতম্যের ফলে উৎপাদন ও রপ্তানি কমে যাওয়ায় এ বছর বিশ্বব্যাপী সয়াবিনের দাম বেড়েছে। গত জুনে আন্তর্জাতিক বাজারে দাম এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দেশটির কাস্টমসের তথ্য অনুসারে জানা যায়, বিশ্বের শীর্ষ সয়াবিনের আমদানিকারক চীন গত বছরের আগস্টে আমদানি করেছিল ৬৮ লাখ ৮ হাজার টন। চলতি বছরের আগস্টে তা বেড়ে হয়েছে ৭১ লাখ ৭ হাজার টন।

প্রবা/এসজি/এমআই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা