× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৭:০৭ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৭:২১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস  শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ নভেম্বর)  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক  বেড়েছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৫টির। আর ১৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪০৯ কোটি ৫৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। দ্বিতীয় স্থানে ইয়াকিন পলিমার এবং তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার। এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকা ক্রমানুসারে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসেফিক ডেনিমস, ফু-ওয়াং ফুড, বিডি থাই অ্যালুমেনিয়াম, এমারেল্ড অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড এবং ইভিন্স টেক্সটাইল।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে করা ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩১টির এবং ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে। আজ লেনদেন হয়েছে ১১ কোটি ৮০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭ কোটি ৩৫ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা