× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ২৩:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। 

সম্মেলনে খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আইয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম। 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক রেবতী বিশ্বাস, মহাব্যবস্থাপক জেড. এম. হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, খুলনার জেলা কমাডেন্ট মোঃ সাইফুদ্দিন, ওই অঞ্চলের সকল ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি ২০২২-২৩ অর্থছরের শাখা ভিত্তিক মূল্যায়ণ পর্যালোচনা ও ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করেন। এ ছাড়াও স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে- সফল উদ্যোক্তা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য, সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা