× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালেটমিক্সের লাইসেন্স বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৯:১৬ পিএম

ওয়ালেটমিক্সের লাইসেন্স বাতিল

অবৈধ লেনদেনের অপরাধে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ’ওয়ালেটমিক্স অবৈধ লেনদেন করেছে যার অনুমোদন ছিল না। এ কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ওয়ালেটমিক্সের সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ কোনো প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।‘    

 ‍লাইসেন্স বাতিলের নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস রেগুলেশনসের ক্ষমতাবলে এবং ওয়ালেটমিক্স লিমিটেডকে দেওয়া লাইসেন্সের শর্ত মোতাবেক গ্রাহকস্বার্থ রক্ষায় ওয়ালেটমিক্সের পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা