× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া প্রবৃদ্ধির ধারা বজায় রাখা কঠিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২১:২৮ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ২১:৩৮ পিএম

রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে এই মতবিনিময় সভা। প্রবা ফটো

রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে এই মতবিনিময় সভা। প্রবা ফটো

রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা কঠিন হবে। অর্থনীতিকে সচল রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহিংস কর্মসূচি থেকে বিরত থাকতে হবে। দেশের ব্যবসায়ী সম্প্রদায় কোন ধরনের রাজনৈতিক সহিংসতা চান না বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

দেশের বিরাজমান বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জেলা, উইমেন ও মেট্রোপলিটন চেম্বারগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য, পণ্য উৎপাদন, রপ্তানি এবং সরবরাহ ব্যবস্থায় চলমান রাজনৈতিক সহিংসতার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় অংশ নিয়ে- হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ, ভাংচুরসহ যেকোনো সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান বিভিন্ন জেলা চেম্বারের নেতারা।

যেকোনো সহিংস কর্মসূচিতে সবার আগে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ী ও উদ্যোক্তারা, এমন দাবি করে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল বলেন, আমরা হরতাল, অবরোধ চাই না। চলমান ৪৮ ঘন্টার অবরোধের পর আবারও যদি নতুন করে হরতাল বা অবরোধ দেয়া হলে, এর প্রতিবাদে এফবিসিসিআই’র নেতৃত্বে সারাদেশের ব্যবসায়ীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির উদ্যোগ নিতে পারি।

গাজীপুর চেম্বার সভাপতি এবং এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল ধ্বংসাত্মক কর্মসূচির পথ বেছে নিয়েছে। যা অর্থনীতির জন্য বড় হুমকি। সারা দেশের জেলা চেম্বারগুলোকে সাথে নিয়ে এফবিসিসিআই‘কে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

অতীতে সকল সংকটে ব্যবসায়ীরা চ্যালেঞ্জ নিয়ে দেশের অর্থনীতিকে আজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। এবারও ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে হয়ে চলমান চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে জানান এফবিসিসিআই’র আরেক সহ-সভাপতি মোঃ মুনির হোসেন।

এ মতবিনিময় সভায় ভার্চুয়্যালি যুক্ত ছিলেন এফবিসিসিআই’র বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যা ইন্ডাস্ট্রি, পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জয়পুরহাঁট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ব্রাক্ষ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ অন্যান্য চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা