× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন হেডকোয়ার্টার্সে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২১:২২ পিএম

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হেডকোয়ার্টার্সে স্থাপন করা হয়েছে সোলার পাওয়ার প্ল্যান্ট। প্রবা ফটো

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হেডকোয়ার্টার্সে স্থাপন করা হয়েছে সোলার পাওয়ার প্ল্যান্ট। প্রবা ফটো

গ্রিন প্রোডাকশন এবং নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ ব্যবহারের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্সে স্থাপন করা হয়েছে ৩ দশমিক ৩ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট। যা দিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্সের দৈনিক মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ০৭ দশমিক ৮৬ শতাংশ পূরণ হবে। এর ফলে সাশ্রয় হবে বিদ্যুৎ খরচ, সুরক্ষিত হবে পরিবেশ। ওয়ালটনের এই সোলার পাওয়ার প্রজেক্টে অর্থায়ন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। 

গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদরদপ্তরে ৩ দশমিক ৩ মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডকলের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আলমগীর মোরশেদ, হেড অব রিনেবল এনার্জি এনামুল করিম পাভেল, কোম্পানি সচিব এম মাফতুন আহমেদ, বাংলাদেশ এবং নেপালে নিযুক্ত কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মাইকেল সামসার, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান (অব.), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর নিজাম উদ্দিন মজুমদার, আবদুল্লাহ-আল-মামুন, সোহেল রানা, ইয়াসির আল-ইমরান ও মো. মহসিন সরদার, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, খালেদ বিন কামাল, শাহানা আক্তার, মো. মহসিন আলী মোল্ল্যা প্রমুখ। 

ইডকলের চেয়ারম্যান শরিফা খান বলেন, নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনে সরকারের বিশাল লক্ষ্যমাত্রা রয়েছে এবং ওয়ালটন সেই লক্ষ্যমাত্রা পূরণের এক অংশীদার। ওয়ালটনের সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে অর্থায়ন করতে পেরে তারা খুবই আনন্দিত।

বাংলাদেশে কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মাইকেল সামসার বলেন, ওয়ালটনের উৎপাদিত পণ্যের উচ্চ গুণগতমান এবং কার্যক্ষমতা দেখে তিনি অভিভূত। বাংলাদেশে সোলার পাওয়ার উৎপাদনের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা ওয়ালটন দেখিয়েছে। তারা প্রতিষ্ঠানের ছাদ, ফুটপাথ ও অন্যান্য খালি জায়গা সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা