চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং-এ শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ইন্ডিয়ান স্পাইস ভয়েজ’ ফুড ফ্যাস্টিভ্যাল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পেনিনসুলার লেভেল-৫ এর লেগুনা রেস্টুরেন্টে ভারতীয় বৈচিত্রময় সুস্বাদু খাবারের বড় আয়োজন নিয়ে এই ফ্যাস্টিভ্যাল শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই ফুড ফ্যাস্টিভ্যাল চলবে।
পেনিনসুলা চিটাগাং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন এই ব্যতিক্রমী ফুড ফ্যাস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পেনিনসুলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুমেধা গুণবর্ধন বলেন, ‘ইন্ডিয়ান স্পাইস ভয়েজ’ ফুড ফ্যাস্টিভ্যালে ভারতের বিভিন্ন রাজ্যের ট্র্যাডিশনাল সব খাবারের অভিজ্ঞতা পাবেন অতিথিরা। এর মধ্যে রয়েছে নানা স্বাদের সুস্বাদু বিরিয়ানি, সিজলিং কাবাব, মাটন দম বিরিয়ানি, মাটন রোগান জশ, চিকেন বাটার মাসালা, বিফ আচারি মসলাসহ ইন্ডিয়ান নানা ঐতিহ্যবাহী খাবার। এছাড়া গোলাব জামুন, ক্ষিরসহ নানা স্বাদের সুমিষ্ট ডেজার্ট থাকবে বুফে মেনুতে।’
পেনিনসুলার এক্সিকিউটিভ শেফের নেতৃত্বে তৈরি ইন্ডিয়ান খাবার সাজানো থাকবে বুফে সেটআপ। আর বুফে দেশি-বিদেশি শতাধিক খাবার সাজানো থাকবে। এর মাধ্যমে ভারতীয় ঐতিহ্যবাহী সব ধরনের খাবারের স্বাদ উপভোগ করার সুযোগ পাওয়া যাবে।