× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল: ড. ফরাসউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ২১:৪০ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন। ছবি : সংগৃহীত

দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক যেসব ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো আরও আগে নেওয়া উচিত ছিল। পাশাপাশি হুন্ডি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন। বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেন তিনি।

সূত্রে জানা যায়, ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন সংগঠন এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশকিছু পরামর্শ এসেছে। এই পরামর্শগুলো যথাযথ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ড. ফরাসউদ্দিন।

এর আগে গত ৫ নভেম্বর ক্ষমতার অপব্যবহার করে কেউ যেন পুনঃতফসিল সুবিধা নিতে না পারে সে বিষয়টি শক্তভাবে তদারকির পরামর্শ দিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংগঠনটির দশজন প্রতিনিধি গভর্নরের সঙ্গে দেখা করেন। 

প্রসঙ্গত, ব্যাংকগুলো সর্বশেষ ২০২২ সালে ৬৩ হাজার ৭১৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে; যা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। আবার ব্যাংকগুলো নিজেরাও পুনঃতফসিল করেছে। ফলে এসব ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করা হয়নি। এরপরও গত বছরের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৪৯ কোটি টাকা। গত জুন শেষে খেলাপি ঋণের এই অঙ্ক ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুনঃতফসিল করা ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হলে ব্যাংক খাতে খেলাপি ঋণ ২০ শতাংশ ছাড়িয়ে যেত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা