× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক টুকরো হীরার দাম ৪৭০ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১২:৪০ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ২১:২২ পিএম

নাশপাতি আকৃতির ১৭ দশমিক ৬১ ক্যারেটের ব্লু রয়্যাল হীরা। ছবি : সংগৃহীত

নাশপাতি আকৃতির ১৭ দশমিক ৬১ ক্যারেটের ব্লু রয়্যাল হীরা। ছবি : সংগৃহীত

মণিমুক্তা, জহরত, হীরা ইত্যাদির নাম শুনলে মন কার না আনচান করে। সেই হীরা যদি হয় গাঢ় নীল। চিকচিক দ্যুতি ছড়াতে থাকে অবিরাম। নকশা হয় নজরকাড়া। তাহলে তা কথা নেই। 

এ রকম নাশপাতি আকৃতির ১৭ দশমিক ৬১ ক্যারেটের ব্লু রয়্যাল একটি হীরা বিক্রি হয়েছে চার কোটি ৩৮ লাখ ডলরে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪৭০ কোটি টাকা। 

জেনেভাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস জানায়, এ ধরনের হীরার মধ্যে ব্লু রয়্যাল সবচেয়ে বড়। এর রং প্রাকৃতিকভাবে খুবই সমৃদ্ধ। এক কথায় এটি বিরল। 

ক্রিস্টির হেড অব জুয়েলারি ম্যাক্স ফসেট বলেন, মঙ্গলবারের (৭ নভেম্বর) নিলাম নিয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এটি ২০২৩ সালে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি জুয়েলারি পণ্য।

ব্লু রয়্যালের আগে এ ধরনের আরেকটি হীরা নিলামে তুলেছিল ক্রিস্টিস। ১৪ দশমিক ৬ ক্যারেটের ওই হীরার নাম ছিল ওপেনহেইমার ব্লু। ২০১৬ সালে সেটি ৫৭ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল। 

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা