প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম
গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্ট বিডি এবং ইউনিয়ন বিডি কনজিউমারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রবা ফটো
গোদরেজের এর বাংলাদেশ অফিসে স্বনামধন্য ব্রান্ড পার্ক এভিনিউ এবং কামাসূত্রের একমাত্র জাতীয় পরিবেশক হিসেবে গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্ট বিডির সঙ্গে ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এখন থেকে ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেড পার্ক এভিনিউ এবং কামাসূত্র ব্রান্ডের একমাত্র পরিবেশক (বাংলাদেশ) হিসেবে সকল কার্যক্রম পরিচালনা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ইমাম ও গোদরেজ হাউজহোল্ড প্রডাক্ট বিডির পক্ষে চিফ ফিনান্সিয়াল অফিসার সন্দীপ হালদার। বিজ্ঞপ্তি