× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচকের পতনে সপ্তাহের সমাপ্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৬:৩৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। অর্থাৎ সূচকের পতনে সপ্তাহের সমাপ্তি । তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে, ডিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৩২৮টি শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। যা টাকার অঙ্কে ৪৪৩ কোটি ছয় লাখ ৩২ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা। এদিন ডিএসইতে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৮৪টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। এরপরে তালিকায় রয়েছে ওরিয়ন ইনফিউশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, শমরিতা হাসপাতাল, বিচ হ্যাচারি, জেমিনি সি ফুড, লাফার্জ হোলসিম এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

এছাড়া সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৩ পয়েন্টে। সিএসইতে ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির।সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা