× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিএবি জাতীয় পুরস্কার পেল বিএটি বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ২১:২৭ পিএম

২৩তম আইসিএবি জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

২৩তম আইসিএবি জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

সেরা বার্ষিক প্রতিবেদন ২০২২ উপস্থাপনের জন্য ২৩তম আইসিএবি জাতীয় পুরস্কার পেয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ। ২০১৬ সাল থেকে এ নিয়ে আটবার পুরস্কার পেল প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।

এ বছর তিন শ্রেণিতে মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সেগুলো হলো ম্যানুফ্যাকচারিং, করপোরেট গভর্নেন্স ডিসক্লোজার ও ইন্টিগ্রেটেড রিপোর্ট (সার্টিফিকেট অব মেরিট)।

পুরস্কার অর্জনের স্বীকৃতি হিসেবে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের হাতে ট্রফি ও মেরিট সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রফেসর এম হারুনুর রশিদ, হেড অব লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সুদেশ পিটার এবং হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমানসহ বিএটি বাংলাদেশের লিডারশিপ টিমের সদস্যরা।

বিএটি বাংলাদেশের হেড অব লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সুদেশ পিটার বলেন, সব অংশীদারদের জন্য টেকসই ভবিষ্যতের লক্ষ্যে প্রতিষ্ঠানে সর্বোত্তম সুশাসন নিশ্চিত করাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। আটবারের মতো আইসিএবি পুরস্কার অর্জন সুশাসনের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতিকেই তুলে ধরে। দায়িত্বশীল ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ১১৩ বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে বিএটি বাংলাদেশ। সুশাসনের সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা কার্যক্রম পরিচালনা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের দৃষ্টান্তমূলক নীতি গ্রহণের জন্য সুপরিচিত। বিএটি বাংলাদেশ ব্যবসার প্রতিটি ধাপে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং স্টেকহোল্ডারদের স্বার্থ নিশ্চিত করে এ দেশে প্রচলিত আইন মেনে সুনামের সঙ্গে গত ১১৩ বছর ধরে ব্যবসায় পরিচালনা করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা