× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলু আমদানি করতে চায় ১৫ প্রতিষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৭:০২ পিএম

আলু আমদানি করতে চায় ১৫ প্রতিষ্ঠান

আলুর উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়াই আলুর দাম অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। তাই সরকার দেশের বাজারের বর্তমান পরিস্থিতি সামাল দিতে আলু আমদানির অনুমতি দিয়েছে। আলু আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠান অনুমতি চেয়ে আবেদন করেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডিএস করপোরেশন ৫০০ টন, তরফদার এল এন্টারপ্রাইজ ৫০০ টন, আর বি ট্রেডিং ২ হাজার টন, এস এন অ্যান্ড কোং ১০ হাজার টন, জে এস ট্রেডিং ১০ হাজার টন, এস এন করপোরেশন ১০ হাজার টন, প্যারাডাইস কানেকশন ১০ লাখ টন, মেসার্স কারিমা কনসাইনমেন্ট ১০ লাখ মেট্রিক টন, অ্যাড কম ইন্টারন্যাশনাল ১০ হাজার টন আমদানির অনুমতি চেয়েছে।

এ ছাড়া আরও ছয়টি প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়েছে। আগামীকাল (বুধবার) থেকে সরকার নির্ধারিত দামে হিমাগারে সংরক্ষিত আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা