× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে লেনদেন ৪০০ কোটি ছাড়িয়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৭:০৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে দশমিক ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। আজ ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের ৬ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৪টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা। 

ডিএসই সূত্রে, ডিএসইতে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৬০ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৫১পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ফুয়াং ফুডের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল এর শেয়ার। এরপর যথাক্রমে ছিল সমরিতা হাসপাতাল, সোনালী আঁশ, ডেল্টা লাইফ, এমারেল্ড অয়েল, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

এছাড়া সিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৩৬পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯২ পয়েন্টে। সিএসইতে ১২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির। সিএসইতে ৬২৩ কোটি ৫ লাখ ১৫ হাজার ৬৯৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ২০২ টাকার শেয়ার ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা