প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ২২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী কাফরুলে জনপ্রিয় সনি- র্যাংগস ইলেকট্রনিক্সের বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস নতুন আঙ্গিকে শোরুম উদ্বোধন করেছে। ১৯৯৮ সালে মিরপুরের কাফরুলে অফিসিয়াল সনি পণ্য নিয়ে সনি-র্যাংগস ইব্রাহিমপুর শোরুমের যাত্রা শুরু হয়। নতুন আঙ্গিকে ১৩০০ স্কয়ার ফুট আয়তন নিয়ে এই শোরুমের উদ্বোধন করা হয়েছে।
এই শোরুমে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর; লেন্স ও এক্সেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম; অফিসিয়াল টিভি; রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার।
সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস স্টোরে।
উদ্বোধন উপলক্ষে থাকবে সাতদিনের জন্য বিশাল ছাড় ও সাউন্ডবার, টি-শার্টসহ আরও অনেক ফ্রি গিফট। এ ছাড়াও ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে ‘গ্রেট এক্সচেঞ্জ অফার-সিজন ২’ তে রয়েছে একটি পণ্য দিয়ে দুটি পণ্য এক্সচেঞ্জ করার সুযোগ।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন ইব্রাহিমপুর শোরুম উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিক্সের সিনিয়র জেনারেল ম্যানেজার, মোহাম্মদ জানে আলম, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।