প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৮:৫৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ২০:০৯ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া শহরে সনি-র্যাংগসের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) জেলা শহরের টি এ রোড এলাকায় এ শোরুম উদ্বোধন করা হয়।
২০০৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় অফিসিয়াল সনি পণ্য নিয়ে সনি-র্যাংগস ব্রাহ্মণবাড়িয়া শোরুমের যাত্রা শুরু হয়। ওই শোরুমকে নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে ১৪০০ স্কয়ার ফুট আয়তন নিয়ে র্যাংগস ইলেকট্রনিক্সের শোরুমের উদ্বোধন করা হয়েছে।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির যৌথভাবে শোরুম উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শোরুমে সনির আধুনিক প্রযুক্তির এল সিরিজের ‘ব্রাভিয়া এক্সআর ওএলডি’ গুগল টিভি, আলফা ক্যামরা, লেন্স, এবং বিভিন্ন যন্ত্রাংশ, হোম অডিও ও ভিডিও সিস্টেমস। আরও থাকছে অফিসিয়াল ওএলডি, নেনোসেল, ফোর-কে ইউএইচডি এলইডি টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন, ওয়াটার পিউরিকেয়ার।
উদ্বোধন উপলক্ষে থাকবে সাত দিনের বিশাল ছাড় ও সাউন্ডবার, টি-শার্টসহ আরও অনেক ফ্রি গিফট। এ ছাড়াও ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে ‘গ্রেট এক্সচেঞ্জ অফার-সিজন দুটিতে’ রয়েছে একটি পণ্য দিয়ে দুটি পণ্য এক্সচেঞ্জ করার সুযোগ।
এ সময় উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।