× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২২-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করল স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৯:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স-২০২২ এর ইসলামি ব্যাংকিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে শরিআহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা।

স্ট্যান্ডার্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণাঙ্গ শরিআহ্ ভিত্তিক ব্যাংক পরিচালনার মাধ্যমে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা, শরিআহ্ পরিপালন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ঘোষিত ‘দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স-২০২২’ এ ইসলামি ব্যাংকিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে আইসিএসবির প্রেসিডেন্ট মো. আসাদ উল্লাহসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা