× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ হলো ১৮তম জাতীয় ফার্নিচার মেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২০:৫৪ পিএম

শেষ হলো ১৮তম জাতীয় ফার্নিচার মেলা

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (২১ অক্টোবর) শেষ হলো পাঁচ দিনব্যাপী ১৮তম জাতীয় ফার্নিচার মেলা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ মেলায় ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল সাজানো হয়েছিল। ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টারের (ডিটিসি) ব্যবস্থাপনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজনে করে। 

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব, মো. ইলিয়াস সরকার এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান ও মেলা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল। 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সেরা প্যাভিলিয়নের প্রথম পুরস্কার পায় হাতিল ফার্নিচার, দ্বিতীয় পুরস্কার পায় ডেল্টা ফার্নিসার্স এবং তৃতীয় পুরস্কার পায় ব্রাদার্স ফার্নিচার।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘এ গ্রুপের ১০ জনকে মোট ৮৫ হাজার ৫০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। ‘বি গ্রুপের’ মোট ১০ জনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।

এ বছর ১৮ বারের মতো এ মেলা আয়োজনের উদ্দেশ্য হলো- দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানো। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

মেলায় হাতিল, আখতার, নাভানা, ওমেগা ফার্নিচার, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সের মতো ফার্নিচার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা