× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৭:২৪ পিএম

দেশের একমাত্র চর্তুদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। প্রবা ফটো

দেশের একমাত্র চর্তুদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। প্রবা ফটো

সনাতন ধর্মালম্বীদের পবিত্র শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চর্তুদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এসময় বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভূটানের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে এই তিন দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে বন্ধের আগের ও পরের দুই শুক্রবার (২০ ও ২৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বন্দরে মোট ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ২৮ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে বন্দর দিয়ে পন্য আমদানি রফতানি কার্যক্রম আগের মতই চলবে।

এদিকে গত ১২ অক্টোবর (বৃহস্পতিবার) ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইমপোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশন ও  ফুলবাড়ি ২ লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় আগামী ২১ থেকে ২৬ অক্টোবর ৬দিন আমদানি-রপ্তানি কাজকর্ম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত চিঠি বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস কর্তৃপক্ষ এবং বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। 

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সনাতন ধমালম্বীদের পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা