× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে আগ্রহী ইইউ ও এফবিসিসিআই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ২১:০২ পিএম

বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এক সৌজন্য সাক্ষাৎ। প্রবা ফটো

বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এক সৌজন্য সাক্ষাৎ। প্রবা ফটো

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে নিজেদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই ও ইইউ। বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান। গতকাল সোমবার ঢাকার গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত হয়।

করোনা ভাইরাস মহামারীতে ভ্যাকসিনসহ বাংলাদেশে যাবতীয় সহযোগিতা প্রদানের জন্য ইইউর প্রতি কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি। তাছাড়া বাংলাদেশকে প্রদত্ত জিএসপি সুবিধা তিন বছর বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত করায় ইইউর প্রতি ধন্যবাদ জানান।

মাহবুবুল আলম বলেন, ‘এ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে যা দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বের স্থায়ী অঙ্গীকারের একটি উৎকৃষ্ট উদাহরণ।’

বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য তুলে ধরে মাহবুবুল আলম আরও বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের আমাদের মোট রপ্তানির ৪৫ শতাংশ যায় ইউরোপে। তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য- এর মধ্যে অন্যতম। বাণিজ্যিক ক্ষেত্রে ইউরোপ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।’ 

এসময় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা