× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজুস

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বন্ধ থাক‌বে জুয়েলারি দোকান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৭:৪০ পিএম

জুয়েলারি দোকান। ছবি : সংগৃহীত

জুয়েলারি দোকান। ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাক‌বে।

শ‌নিবার (১৪ অক্টোবর) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।

এতে বলা হয়, অ‌তী‌তের ধারাবা‌হিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন ২২ অক্টোবর রবিবার সারা দেশে সব জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ থাক‌বে।

২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তবে শনিবার থেকে শুরু হয়েছে মহালয়া, দেবীপক্ষের সূচনা। পূজার এই সূচনার দিনটি সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। ভোরে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য মন্দিরে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা