× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে পেঁয়াজ কেজিতে কমলো ১০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২২:১১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এতে স্বাস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাছে। ক্রেতারা বলছেন, গত ৩ ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। ৬০ টাকা কেজির পেঁয়াজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। 

পেঁয়াজ কিনতে আসা ফরহাদ বলেন, পেঁয়াজের কেজিতে ১০ টাকা কমেছে। ৩ দিন আগে প্রতিকেজি পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আর আজ কিনলাম ৫০ টাকায়।

পাইকারি বিক্রেতা আবু তাহের  বলেন, পেঁয়াজের বাজার নির্ভর করে ভারত থেকে আমদানির ওপর। যখন আমদানি বেশি হয়, তখন দাম কম থাকে। আবার আমদানি কম হলে দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি হয়। ৩ দিন আগে বন্দর থেকে ৫০ টাকা কেজি দরে কিনে পাইকারি ৫৫ টাকা কেজি দরে বিক্রি করি। আর খুচরা বিক্রেতারা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করেন ৬০ টাকায়। গতকাল (১১ অক্টোবর) প্রতিকেজি পেঁয়াজ বন্দর থেকে প্রকারভেদে ৪০ থেকে ৪২ টাকা কেজি কিনেছি। আজ বিক্রি করছি ৪৫ টাকায়। আর খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা