প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২১:৫২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২২:১০ পিএম
কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ডেভেলপমেন্ট ডায়লগের উদ্ধোধনী অনুষ্ঠান। প্রবা ফটো
সময়ের সঙ্গে রিভার্জ সংকট কেটে যাবে। যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে রিজার্ভ সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ডেভেলপমেন্ট ডায়লগের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বে তেলের দাম আবারও বাড়তে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ’সংঘাতের কারণে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি করতে পারে।’ দাম যদি বাড়ে তাহলে বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি।
ঢাকা শহরের অসহনীয় যানজট প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ’আমরা উন্নয়ন চাই, কিন্তু উন্নয়নের ব্যথা সহ্য করতে পারি না। পাশের দেশ ভারত ও থাইল্যান্ডের ট্রাফিক পরিস্থিতি ভয়াবহ ছিল। কিন্তু এখন নেই। আমাদের সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, ’উন্নয়নের জন্য এখন একটু যানজট হজম করতে হবে। কিছু দিন পরই এর সুবিধা পাবেন।‘
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ’ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি তেলের সরবরাহ ও দামে।’
দেশের নিত্যপণ্যের বাজার ও সার্বিক মূল্যস্ফীতিতে নতুন করে অস্থিরতা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।
ব্র্যাক ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করে সোশ্যাল ইনোভেশন ফর ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা।