× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্ন ব্যাংকে ডলার স্থানান্তরের সুযোগ পাবেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ২২:০৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

যেসব রপ্তানিকারক দেশের বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে তারা ৩০ দিনের সীমাবদ্ধতার আওতায় পড়বে না। চাইলে তারা অন্য ব্যাংকে ডলার স্থানান্তরও করতে পারবে। আবার যেসব গ্রাহক ব্যাক টু ব্যাক এলসি ছাড়া সাধারণ এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি করে এবং সেই কাঁচামাল থেকে তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে, তারা ৩০ দিনের মধ্যে ডলার ভাঙিয়ে ফেলা বা ভিন্ন ব্যাংকে ডলার স্থানান্তর নীতিমালার বাইরে থাকবে। রবিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি স্পষ্টিকরণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান কার্যালয় ও এডি শাখা বরাবর পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যবহারে ৩০ দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে। কোনো গ্রাহক চাইলেও সেই মুদ্রা ৩০ দিনের বেশি সংরক্ষণ করতে পারবে না। এমনকি অন্য ব্যাংকেও স্থানান্তর করতে পারবে না। 

তবে যেসব রপ্তানিকারক দেশের বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে তারা ৩০ দিনের সীমাবদ্ধতার আওতায় পড়বে না। চাইলে তারা অন্য ব্যাংকে ডলার স্থানান্তরও করতে পারবে। আবার যেসব গ্রাহক ব্যাক টু ব্যাক এলসি ছাড়া সাধারণ এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি করে। সেই কাঁচামাল থেকে তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে তারা ৩০ দিনের মধ্যে ডলার ভাঙিয়ে ফেলা বা ভিন্ন ব্যাংকে ডলার স্থানান্তর নীতিমালার বাইরে থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা