× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদেশিক বাণিজ্যে অবহেলিত এসএমই গ্রাহক: বিআইবিএম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৩ পিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ অনুষ্ঠিত এক সেমনার। প্রবা ফোট

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ অনুষ্ঠিত এক সেমনার। প্রবা ফোট

চরম ডলার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই সংকট নিরসনের একমাত্র উপায় ডলার আয় বৃদ্ধি। কিন্তু প্রক্রিয়াগত জটিলতার কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে পণ্য রপ্তানি করতে পারেন না। ব্যাংকগুলো এসএমই খাতে ঋণ বিতরণ করলেও অবহেলীত রপ্তানিচ্ছু ক্ষুদ্র গ্রাহক। দেশের ডলার সংকট নিরসন ও প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরির উদ্দ্যে এসএমই সহায়ক নীতিমালা প্রয়োজন।সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ অনুষ্ঠিত এক সেমনারের আলোচনায় উঠে আসে এসব তথ্য।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-র অধ্যাপক ড. শাহ মো: আহসান হাবিব। তিনি বলেন, ২০২১ সালে এসএমই খাতে বিনিয়োগের ২৫ শতাংশ বৈদেশিক বাণিজ্যে ব্যবহার হয়েছে। তবে রপ্তানির লাগাম টেনে ধরায় ২০২২ সালে সেই হার নেমে এসেছে মোট এসএমই ঋণের ২১ শাতংশে। কিন্তু দেশের অর্থনৈতি বিবেচনায় এই হার আরও বেশি হওয়া উচিত ছিল। গবেষণা প্রতিবেদনের আরও বলা হয়, আমদানি রপ্তানির সঙ্গে জড়িত মোট লেনদেনের মাত্র ৯ শতাংশ এসএমই উদ্যোক্তাদের অবদান।

রপ্তানির আবেদন বাতিল হওয়া এসএমই উদ্যোক্তাদের জন্য একটি বড় বাধা বলে উল্লেখ করা হয় গবেষণায়। মোটা দাগে এসএমই উদ্যোক্তাদের রপ্তানি আবেদন বাতিলের পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, অপর্যাপ্ত জামানত। জামানতের অভাবে ৩৬ শতাংশ এসএমই উদ্যোক্তার রপ্তানি আবেদন বাতিল হয়। উচ্চ সুদহারের কারণে বাতিল হয় ১৮ শতাংশ, পূর্বের লেনদেনের তথ্য না থাকায় ১৭ শতাংশ, উচ্চ ঝুকি কারণে ১১ শতাংশ ও পর্যাপ্ত দলিলের অভাবে ১০ শতাংশ আবেদন বাতিল হয়। পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দুইটি বিদেশী ও ২৩টি বেসরকারি ব্যাংকের তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অনলাইনে যুক্ত  প্রধান অিতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজি সাইদুর রহমান বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এসএমই উদ্যোক্তারা। বিশেষ করে দরিদ্র দেশ এবং স্বল্পোন্নত দেশগুলিতে এর হার বেশি। এসএমই উদ্যোক্তারা সরাসরি বিদেশী বাজারে পণ্য রপ্তানি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তবে বিআইবিএম-এর সুপারনিউমারারি অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবে বস্থাপনা পরিচালক আব্দুচ ছালাম আজাদ বলেন, আমি যখন জনতা ব্যাংকে ছিলাম তখন বড়দের চাপে ছোট গ্রাহকদের দেখার সুযোগ হতোনা। তবে এখন জনতা ব্যাংক এসএমইতে গুরুত্ব দিয়েছে। যখন এসএমইর কথা ভাবলাম তখনই দেশে মহামারি আঘাত হনল। তারপরই শুরু হলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। আমরা এসএমই ফাইন্যান্সে যতটা এগিয়েছি। এসএমই ট্রেড ফাইন্যান্সে ঠিক ততটাই পিছিয়েছি। রপ্তানিতে পণ্য বহুমূখীকরণের অন্যতম একটি দিক হতে পারে এই এসএমই ট্রেড ফাইন্যান্স। পুরো দেশব্যাপী এসএমই গ্রাহকের এবং আমদানি রপ্তানির সঙ্গে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তারা অবহেলীত। তারা চাইলেই এলাকাতে বলে একাউন্ট খুলতে পারে না। সহরে যেতে হয়। অনেক গ্রাহকতো ঢাকায় এসে একাউন্ট খুলেন এবং লেনদেন করেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি বড় অংশ ব্যাংকের বাইরে রয়ে গেছে। তাদের ব্যাংকের আওতায় আনতে হবে। পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রয়েজনের তাদের প্রণোদনা দিতে হবে। এছাড়া জামানতের শর্ত শীথিল করে একটি নীতিমালা তৈরি করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) - ‘বৈদেশিক বাণিজ্য অর্থায়ন এবং এসএমই’র মধ্যে সেতুবন্ধন’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক(গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সী) ড. আশরাফ আল মামুন। সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।

সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. মো. আহসান হাবীব। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম-এর সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ এবং রাহাত বানু; বিআইবিএম-এর প্রভাষক রাজীব কুমার দাশ; বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক প্রদীপ পাল; ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএম-এর সুপারনিউমারারি প্রফেসর মোঃ আব্দুস সালাম এইচএফএফ; ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার; এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা