× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্যবোঝাই প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছাড়ল জয়ন্তিকা এক্সপ্রেস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৬ পিএম

আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান। ছবি : সংগৃহীত

আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান। ছবি : সংগৃহীত

পণ্যবোঝাই প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছেড়েছে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)। ট্রেনের নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে ৪ হাজার ৬০০ কেজি মালামাল বুকিং নেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনে এ মালামাল পরিবহন বাবদ রেলওয়ে আয় করেছে ১০ হাজার ২১২ টাকা। এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ পয়সা ধরা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটের এ ট্রেনটি যাত্রা শুরু করে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

এর আগে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ফিতা কেটে লাগেজ ভ্যান উদ্বোধন করেন এবং সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন।

রেলমন্ত্রী জানান, ‘বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগের চাহিদার ভিত্তিতে সবুজ শাকসবজি, মৌসুমি ফল, ফুল, অন্যান্য পচনশীল দ্রব্য (মাছ, মাংস, দুধ), ওষুধ ও ভ্যাকসিন রেলযোগে পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে লাগেজ ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১২৫টি লাগেজ ভ্যানসহ (৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ) অন্যান্য রোলিং স্টক (৪০টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫৮০টি মিটারগেজ ওয়াগন ও ৪২০টি ব্রডগেজ ওয়াগন) সংগ্রহের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ২০১৮ সালের ২৬ জুন অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদিত হয়।’

তিনি বলেন, ‘পরে ওই বছর জুলাই মাসে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান সংগ্রহের জন্য দুটি দরপত্র আহ্বান করা হয় এবং বাংলাদেশ রেলওয়ে ও চীনের সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০২০ সালের ৩১ আগস্ট পৃথক দুটি চুক্তি হয়। মোট চুক্তি মূল্য ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা (৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৮৩ কোটি ২৪ লাখ এবং ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৭৫ কোটি ১৫ লাখ)।’

পণ্য পরিবহনে ট্রেনের ভাড়া নিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, লাগেজে প্রতি কেজি পণ্য পরিবহন করতে ঢাকা-চট্রগ্রাম রুটে ভাড়া লাগবে ২.৩৬ টাকা, ঢাকা-সিলেট ২.২২ টাকা,  ঢাকা-জামালপুর ১.৬৮ টাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ ১.৮৮ টাকা, ঢাকা-মোহনগঞ্জ ১.৮২ টাকা, ঢাকা-কিশোরগঞ্জ ১.৪৬ টাকা, ঢাকা-লালমনিরহাট ২.৯৪ টাকা, ঢাকা-কুড়িগ্রাম ৩.১২ টাকা, ঢাকা-রংপুর .৯৪ টাকা ও ঢাকা-ময়মনসিংহ ২.৬২ টাকা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা