× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখন রুপিতে লেনদেন করতে পারবে ইসলামী ব্যাংক ও এসসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অতিরিক্ত ডলার নির্ভরতা কমাতে গত জুলাই মাসে রুপিতে লেনদেন চালু হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে। প্রাথমিকভাবে দুইটি ব্যাংক ভারতীয় মুদ্রায় লেনদেন শুরু করেছিল। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও দুই ব্যাংক। ব্যাংক দুটি হলো ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর ফলে রুপিতে বাণিজ্য পরিচালনা ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা এখন দাঁড়ালো চারটিতে।

এছাড়া আরও ৬ ব্যাংক অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ট্রাস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১১ জুলাই ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য আনুষ্ঠানিকভাবে চালু হয়। শুরুতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংককে (ইবিএল) পণ্য আমদানি-রপ্তানির জন্য ডলারের পরিবর্তে রুপিতে এলসি খোলার অনুমতি দেওয়া হয়। এখন ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড অনুমতি পেল।

ভারতের সঙ্গে আমাদের প্রায় ১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য। এরমধ্যে ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি করে থাকে দেশ। পুরোপুরি ট্রেড শুরু হলে রুপি দিয়ে প্রায় ২ বিলিয়ন ডলার আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন পর্যন্ত বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক প্রাণ গ্রুপের জন্য ১.১ মিলিয়ন রুপি মূল্যের প্রাণ টোস্ট এবং ১.৩ মিলিয়ন রুপি মূল্যের কাঁচামালের জন্য এলসি খুলেছে ও নিষ্পত্তি করেছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আমদানির জন্য ১৬.১ মিলিয়ন রুপি এবং রপ্তানির জন্য ১২.৪ মিলিয়ন রুপির মোট চারটি এলসি খুলেছে। নিটল-নিলয় গ্রুপের সঙ্গে যানবাহন আমদানি এবং অপরিশোধিত সয়া তেলের জন্য এসব এলসি খোলা হয়। আর ওয়ালটন গ্রুপের অধীনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জন্য আমদানি ও রপ্তানি এলসি খুলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা