× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে বড় দরপতন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৭:০২ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৮:১৮ পিএম

পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৭অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৩ পয়েন্টে। সূচকের সঙ্গে লেনদেনও কিছুটা কমেছে। আগের দিনের তুলনায় ৪৫ কোটি ২৯ লাখ টাকা কমে লেনদেন হয়েছে ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।  

সারা দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত ছিল ১৮২টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন হাউজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির ১২৪ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ৫৯ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা বেক্সিমকো লিমিটেডের ৯২ কোটি ৫১ লাখ টাকা, সি-পার্ল বিচ রিসোর্টের ৫৭ কোটি ৯৬ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৪৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪২৬ টাকা ২০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর ৮ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ৬৫ টাকা ৮০ পয়সায়। এ ছাড়া রহিমা ফুডসের ৭ দশমিক ৫৩ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৭ দশমিক শূন্য ৩ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টের ৫ দশমিক ৮০ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে এপেক্স ফুডস লিমিটেড। শেয়ারটির দর ১৩ দশমিক ৬৮ শতাংশ কমে ২৭১ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ দাম কমে অবস্থান করছে ২০ টাকায়। এ ছাড়া বিডিকম অনলাইনের ৯ দশমিক ৯৩ শতাংশ, নাভানা সিএনজির ৯ দশমিক ৫৫ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের দর ৯ দশমিক ১৯ শতাংশ হারিয়েছে।

তবে ডিএসইর এসএমই বোর্ডেও সূচক কিছুটা বেড়েছে। ডিএসএমই-এক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৪ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩টির ও কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দর।

ডিএসইর ধারাবাহিকতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর কার্যক্রমও শেষ হয়েছে বড় দরপতনের মধ্য দিয়ে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ৫২ কোটি ৩৫২ লাখ টাকা বেশি।

বাজার পরিস্থিতি নিয়ে ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালি বলেন, ‘বাজার শৃঙ্খলার জন্য বড় বিনিয়োগকারীদের জরিমানার যে খবর বের হয়েছে, তার কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া শেয়ার কেনার ক্ষেত্রে ব্যাংক চেক নগদায়ন হওয়ার শর্ত আরোপ গত সপ্তাহ থেকেই নেতিবাচক প্রভাব ফেলছে।’  

প্রবা/রনি/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা