× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদের হার না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫২ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩১ পিএম

সুদের হার না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ীদের

ব্যাংক ঋণের সুদের হার না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুদহার অস্বাভাবিক হারে বাড়বে না। এখনকার পদ্ধতি অনুসারে সামান্য পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে। 

বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনাকালীন ও সংকটময় সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে যেসব পলিসি নেওয়া হয়েছে এজন্য গভর্নরকে ধন্যবাদ জানিয়েছি। 

আগামীতে যেন সুদের হার না বাড়ে এজন্য আমরা গভর্নরকে অনুরোধ জানিয়েছি। তবে গভর্নর জানিয়েছেন, সুদহার তেমন বাড়ার কোনো সুযোগ নেই। 

ডলার মার্কেট নিয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করা হলে আশ্বস্ত করেছেন জানিয়েছে মাহবুবুল আলম বলেন, নির্ধারিত দামে যেনো ব্যবসায়ীরা ডলার কিনতে পারেন সেজন্য আমরা জানিয়েছি। গভর্নর জানিয়েছেন, এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, এটা স্বাভাবিক হয়ে আসবে।

এলসি খোলা নিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে আমরা কথা বলেছি তারা যেন এলসি খুলতে পারে এ বিষয়ে গভর্নর আশ্বস্ত করেছেন এবং ব্যাংকগুলোকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, সুদহার না বাড়ানো নিয়ে এফবিসিসিআই বলেছে। বাংলাদেশ ব্যাংক তাদের জানিয়েছে, অস্বাভাবিক হারে সুদহার বাড়বে না। এখনকার পদ্ধতি অনুসারে ধাপে ধাপে সামান্য বাড়তে পারে। গড় সেভাবেই করা হয়েছে।

ডলারের দাম নিয়ে তিনি বলেন, এখন ট্রেড ব্যালেন্স সমান, দাম বেশি হবার কথা না। ডলার রেট নির্ধারণ করে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। আমরা তাদের দেওয়া রেট নিয়ে কাজ করি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা