× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের লোগো উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২০ পিএম

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা টয়লেট্রিজের লোগো উন্মোচন করা হয়েছে। বুধবার (১৩ই সেপ্টেম্বর) লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। এর আগে গত ২৫ জুন বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড যাত্রা শুরু করে। 

লোগো উন্মোচন অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে যে অফুরন্ত সম্পদ দান করেছে তার প্রতি আমাদের সকলের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। সেজন্যই আমরা পণ্যগুলোকে পরিবেশবান্ধব করার পাশাপাশি  প্রতিটি পণ্য উৎপাদনে পানি ও সোলার এনার্জির সঠিক ব্যবহার করেছি। আমাদের লোগোতেও তাই প্রকৃতির শক্তিশালী উপাদানগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। লোগোতে আপনারা তিনটি রঙের আধিপত্য দেখবেন। নীল যা পানি, সবুজ যা প্রকৃতি এবং হলুদ যা সুর্যকে মাথায় রেখে ব্যবহার করা হয়েছে। 

অনুষ্ঠানে জানানো হয়, বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড উন্নতমানের কাঁচামাল এবং আধুনিক মেশিনারিজ ব্যবহার করে হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে, এই টয়লেট্রিজ পণ্যগুলোতে ব্যবহার করা হয়েছে মন মাতানো সুগন্ধি যা ভোক্তাদেরকে সতেজ অনুভূতি দিয়ে তাদের প্রতিদিনের কর্মস্পৃহাকে বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার (বিপিএমএল) মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল) মোহাম্মদ কামরুল হাসান, কোম্পানি সেক্রেটারি (সেক্টর সি) মোহাম্মদ মাজেদুল ইসলাম, হেড অব মার্কেটিং (সেক্টর সি, বসুন্ধরা গ্রুপ) মোহাম্মদ আলাউদ্দিন, ডিজিএম -সেলস (টয়লেট্রিজ) মোহাম্মদ আনোয়ারুল হোসেন, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং,বসুন্ধরা টয়লেট্রিজ) শোয়েব মাহমুদসহ প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা