প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব জুড়ে প্রধান খাদ্যপণ্যের দাম উর্ধমুখি রয়েছে। তবে চলতি বছর আগস্ট মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। যা গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও এর তথ্যসূত্রে বিষয়টি জানা গেছে।
এফএও জানায়, সংস্থাটির খাদ্য মূল্যসূচক আগস্ট মাসে ১২১ দশমিক ৪ পয়েন্টে নেমে এসেছে। যা গত জুলাই মাসে ছিল ১২৪ পয়েন্ট৷ ২০২১ সালের মার্চের পর জাতিসংঘের খাদ্যমূল্য সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে৷ তবে ভারতের রপ্তানি বন্ধের কারণে চালের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে৷ ২০২২ সালের মার্চে খাদ্যমূল্য সূচক সর্বকালের রেকর্ড পর্যায়ে পৌঁছে ছিলো৷ তবে সেই তুলনায় ২০২৩ সালের আগস্টে মাসে সার্বিক সূচক ২৪ শতাংশ কমেছে৷ দুগ্ধজাত পণ্য, তেলবীজ, মাংস, দানাজাতীয় খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের খাবারের দামই কমেছে৷ ইউক্রেন-রাশিয়ার মধ্যে শস্যচুক্তি বাতিল হওয়ার পরও গম বা ভুট্টার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েনি৷ ব্রাজিলের উদ্বৃত্ত উৎপাদন আর যুক্তরাষ্ট্রে ফসল তোলার সময় ঘনিয়ে আসায় এই দুই খাদ্যের দামই বরং কমেছে৷ ভোজ্য তেলের দাম কমেছে ৩ দশমিক ১ শতাংশ৷ আর দুগ্ধজাত পণ্যের দাম ৪ শতাংশ কমেছে৷
সংস্থাটি আরও জানায়, ইউক্রেন রাশিয়ার শস্যচুক্তি বাতিল হলেও গম বা ভুট্টার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েনিইউক্রেন রাশিয়ার শস্যচুক্তি বাতিল হলেও গম বা ভুট্টার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েনি। তবে ব্যতিক্রম চালের বাজার৷ ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে চালের দাম ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে৷ জুলাইর তুলনায় আগস্টে চালের দাম ১০ শতাংশ বেড়েছে৷ এছাড়া ১ দশমিক ৩ শতাংশ দাম বেড়েছে চিনির৷ যা ২০২২ সালের তুলনায় চিনির দাম বেড়েছে প্রায় ৩৪ শতাংশ পর্যন্ত ৷ সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স ও এএফপি