× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিআইএস প্রকল্পে ১১ কোটি টাকা দেবে জাতিসংঘ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে জেন্ডার ও ভাইটাল স্ট্যাটিসটিকসের আঞ্চলিক তথ্য নিশ্চত করা হবে। এর মাধ্যমে বিবিএসের আর্থিক ও প্রযুুক্তিগত তথ্য আরও শক্তিশালী হবে। এতে ১০ কোটি ৯০ লাখ টাকা অনুদান দেবে ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)। 

গতকাল রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ইউএনএফপিএর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ডাটার কোয়ালিটি,  বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হবে।

 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ জিআইএস প্ল্যাটফর্ম (বিজিআইএসপি) শীর্ষক এ প্রকল্পে ইউএনএফপিএর অনুদান থাকবে ১০ কোটি ৯০ লাখ টাকা, আর সরকারের অর্থায়ন থাকবে ১ কোটি ২৭ লাখ টাকা। প্রকল্পে মোট ব্যয় হবে ১২ কোটি ১৮ লাখ টাকা। 

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান ও ইউএনএফপিএর পক্ষে সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ক্রিস্টাইল ব্লোখাস স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইআরডির ইউএন উইংয়ের প্রধান একেএম সোহেল। 

এ সময় ইআরডি সচিব শরিফা খান বলেন, আমি আশা করি ইউএনএফপিএর সাহায্যে বিবিএসের মাধ্যমে সংগৃহীত ভূ-স্থানিক তথ্য পরিকল্পনার জন্য উপযোগী হবে। এতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা