প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৬ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৬ পিএম
পুলিশ অফিসার হাউজিং সোসাইটি-২ (পিওএইচএস-২) এর সঙ্গে রিমঝিম গ্রুপের সমঝোতা চুক্তি। প্রবা ফটো
পুলিশ অফিসার হাউজিং সোসাইটি-২ (পিওএইচএস-২) এর সঙ্গে রিমঝিম গ্রুপের সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির পক্ষে আহ্বয়ক পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক ও রিমঝিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. ওয়ালিউর রহমান এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী রিমঝিম প্রোপার্টিজ এককভাবে পিওএইচএস-২ প্রকল্পটি সম্পন্ন করবে।