× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ট্যান্ডার্ড ব্যাংক আনল চারটি নতুন ডিপোজিট প্রোডাক্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৪ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত নতুন আমানত সেবাসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রবা ফটো

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত নতুন আমানত সেবাসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রবা ফটো

স্ট্যান্ডার্ড ব্যাংক ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ ও সেবার পরিসর বাড়াতে শরিয়াহ ভিত্তিক চারটি নতুন আমানত স্কিম চালু করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আমানত সেবাসমূহের মোড়ক উন্মোচন করা হয়। 

ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞতিতে বলা হয়, পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং নীতিমালায় পরিচালিত নতুন চারটি ডিপোজিট প্রোডাক্ট হলো নবাবি-মুদারাবা মিলিওনিয়ার প্লাস, আমির-মুদারাবা কোটিপতি প্লাস, সহজেই দ্বিগুণ-মুদারাবা ডাবল স্কিম এবং উপার্জন-মুদারাবা মাসিক আয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে ডিএমডি ও আইআরএম প্রধান মোহাম্মদ মোহন মিয়া, ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা