× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম খরচে শমরিতায় চিকিৎসা পাবে সিএমজেএফ পরিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৮ পিএম

রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের বোর্ড রুমে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়। প্রবা ফটো

রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের বোর্ড রুমে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়। প্রবা ফটো

দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শমরিতা হাসপাতালে এখন থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্য ও তাদের পরিবারবর্গ। চুক্তি অনুযায়ী সিএমজেএফ সদস্যরা হাসপাতালের কেবিন ভাড়া,সকল ধরনের পরীক্ষা,সার্জিক্যাল টিমের ফি,সার্ভিস চার্জ এবং জরুরি কনসালটেন্সি ফি ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের বোর্ড রুমে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। শমরিতা হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম হারুন এবং সিএমজেএফের পক্ষে সাধারণ সম্পাদক আবু আলী এই চুক্তিতে সই করেন। এ সময় সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আনোয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজম খান, শমরিতা হাসপাতালের ডায়বেটিক কনসালটেন্ট ডা.সাইফুদ্দিন আহমেদ সজীব, শমরিতা হাসপাতালের প্রধান অর্থ কর্মকর্তা (সিপএফও) মো. জাহিদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.এবিএম হারুন বলেন, চুক্তি অনুসারে সিএমজেএফের কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতালে আসার সাথে সাথেই চিকিৎসা শুরু করবে এবং স্বাস্থসেবায় সর্বোচ্চ আন্তরিক থাকবে শমরিতা। তিনি জানান, স্বাস্থসেবায় ইউএনডিপি,আইসিডিডিআরবিসহ ২১টি নামকরা প্রতিষ্ঠানের সাথে এ ধরণের চুক্তি রয়েছে। সিএমজেএফের সাথে একই ধরণের চুক্তি করতে পেরে শমরিতা হাসপাতাল পরিবার আনন্দিত। সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, পেশাগত মান উন্নয়নের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণে নানাভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছে সিএমজেএফ। স্বাস্থ্য সেবায় এই চুক্তি নতুন মাত্রা যুক্ত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা