× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবজির বাজারে কমছেই না উত্তাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২ ১৪:০৫ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২২ ১৮:২৫ পিএম

সবজি বাজার। ছবি : সংগৃহীত

সবজি বাজার। ছবি : সংগৃহীত

চাল থেকে তেলের দাম যখন মগডালে তখন প্রতিযোগিতার দৌড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এতে একজন ক্রেতাকে মানভেদে এক কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ঢেঁড়শ ৬০-৭০ টাকা, করলা ৭০-৮০, শিম ১০০-১২০, পটোল ৬০-৭০, বেগুন ৬০-৭০, পেঁপে ৩০-৪০, প্রতি পিস লাউ ৬০-৭০, টমেটো ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বাড়ার বিষয়ে মোহাম্মদ টাউন হল কাঁচাবাজারের বিক্রেতা খায়রুল মিয়া বলেন, বাজারে সবজির একটু ঘাটতি রয়েছে। তাই দামটা একটু বাড়তি। সামনে শীত মৌসুম এলেই দাম কমে যাবে।

সবজির বাজারের এমন উত্তাপ দেখে কারওয়ান বাজারের ক্রেতা সাইফ মিয়া বলেন, পুষ্টির জন্য যে একটু সবজি খাব, তারও উপায় নেই। যেই সবজিতে হাত দিই ওটাতেই দেখি চড়া দাম। যা-তা অবস্থা।

সবজির বাজারে উল্লম্ফনের মধ্যে দাম বেড়েছে আদারও। বাজারে দেখা যায়, প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এক সপ্তাহ আগেও বিক্রি হতো ১৭০-১৮০ টাকা দরে।

আদার এমন দাম বৃদ্ধির বিষয়ে মোহাম্মদ টাউন হল কাঁচাবাজারের বিক্রেতা আলমগীর মিয়া বলেন, ‘আমদানি কম থাকায় আদার দাম বাড়ছে। তবে দুই-এক দিনের মধ্যেই আদার সরবরাহ স্বাভাবিক হবে, এতে দামও অনেকটা কমে আসবে।’

বাজারে আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে মুরগি এবং ডিম। ফার্মের মুরগির কেজি ১৭৫-১৮০ টাকা এবং সোনালি মুরগির কেজি ৩০০-৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক ডজন ফার্মের মুরগির সাদা ডিম ১৩০-১৩৫ টাকা এবং ফার্মের লাল ডিম ১৪০-১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

কিছুটা বেড়েছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে মানভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আকারভেদে রুই ৩০০-৩৫০, শিং মাছ ৪০০-৬০০, পাঙ্গাশ ১৫০-১৬০, টেংরা ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে টাউন হল কাঁচাবাজারের ক্রেতা আরিফ মিয়া বলেন, ডিম আর মুরগির দাম তো আর কমতেছেই না, সঙ্গে এখন মাছের বাজারটাও চড়া মনে হলো। দামটা যে কবে নিয়ন্ত্রণে আসবে। দাম বাড়ে বেতন বাড়ে না।

প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা