প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৮:১০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এস. এম. আশরাফুল আলম শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে ২৫ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য মতে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক উদ্যোক্তা পরিচালক এস. এম. আশরাফুল আলমের কাছে কোম্পানির মোট ৬ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৬৪৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ২৫ হাজার শেয়ার বিক্রি করবেন।
প্রসঙ্গত, পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে শূন্য দশমিক ৩৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে শূন্য দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদেরে হাতে শূণ্য দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।