× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমল কোমল পানীয়ের কর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২২:৫৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৫:২৩ পিএম

কমল কোমল পানীয়ের কর

কোমল পানীয় বা কার্বনেটেড বেভারেজের ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে করহার করহার কমায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

গত অর্থবছর পর্যন্ত কার্বনেটেড বেভারেজের ন্যূনতম কর হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। তবে চলতি অর্থবছরের বাজেটে কার্বোনেটেড বেভারেজ কোম্পানি পণ্য বিক্রি থেকে প্রাপ্ত আয়ের উপর কর (টার্নওভার ট্যাক্স) ৫ শতাংশ করা হয়।  এতে কোকাকোলা এবং পেপসিসহ সব কোমল পানীয়ের দাম বেড়ে যায়।  

এই প্রেক্ষিতে কোমল পানীয়ের উপর ন্যূনতম কর ১ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল প্রাণ, ট্রান্সকম বেভারেজ, আব্দুল মোনেম ও কোকা-কোলা বাংলাদেশের মতো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।  তাদের দাবি বিবেচনায় নিয়ে কর হার পুনর্নির্ধারণ করল এনবিআর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা