× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেনশন স্কিম নিয়ে সংশয়ের কোনো কারণ নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:৫১ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২২:০২ পিএম

মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক আলোচনা সভা। প্রবা ফটো

মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক আলোচনা সভা। প্রবা ফটো

জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান বলেছেন, সর্বজনীন পেনশন স্কিমে জনগণের টাকা যেকোনো পরিস্থিতিতে আইন দ্বারা সুরক্ষিত থাকবে। সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই । মঙ্গলবার (২৯ আগস্ট) মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

কবিরুল ইজদানী খান বলেন, ’সর্বজনীন পেনশন স্কিম একটি বিধিবদ্ধ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারি উদ্যোগ। এটি জনগণের স্কিম। সরকার এটি সুরক্ষার নিশ্চয়তা দেবে।’

তিনি আরও বলেন, ’যদি সরকার বদল হয়, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বিশ্ব পরিস্থিতি খারাপ হয়, তারপরও পেনশন স্কিম নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। জনগণের দেওয়া অর্থ সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে দীর্ঘমেয়াদে লাভজনক খাতে বিনিয়োগের জন্য সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা নামে আলাদা একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এর আওতায় তহবিলের অর্থ প্রাথমিকভাবে সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হবে। এরপর তহবিল বড় হলে পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো খাতে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।’

সভায় এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ’বর্তমান সরকার একটানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের সকল পর্যায়ে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে, যা সর্বজনবিদিত। সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ 

তিনি বলেন, ’এই সরকার ব্যবসায়ী সম্প্রদায়সহ দেশের আপামর জনতার কল্যাণে অনেক সুদূরপ্রসারী ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলোর মধ্যে এই স্কিম অন্যতম একটি। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই বিবেচনায় শেষ বয়সে তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এই স্কিম সেই শূন্যতা পূরণে আনেকটা সহায়ক হবে। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আজকের এই আলোচনা সভা থেকে অর্জিত তত্ত্ব ও তথ্যসমূহ অন্য সকলের কাছে পৌঁছে দেব। যাতে করে পেনশন স্কিম বিষয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়ক হয়।’

আলোচনা সভায় এমসিসিআই শীর্ষ নেতারাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা