প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৯:৪৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৯:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
দৈনিক ভ্রমণ ফি কমিয়ে অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে ভুটান। পর্যটনখাতকে পুনরুজ্জীবিত করতে দেশটি এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। কেননা করোনা মহামারির পর থেকেই দেশটির পর্যটনখাতে ধ্বস নামে। তাই ভ্রমণ ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার করা হচ্ছে, যা আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে ভুটানে পর্যটনখাততে উন্মুক্ত করা হয়। সে সময় দেশটিতে মাত্র ৩০০ পর্যটক ভ্রমণ করে। এরপরে ধীরে ধীরে এই সংখ্যা বাড়তে থাকে। ২০১৯ সালে ভুটানে ৩ লাখ ১৫ হাজার ৬০০ মানুষ বেড়াতে যায়, যা আগের বছরের চেয়ে ১৫ দশমিক ১ শতাংশ বেশি।
দেশটির ৩ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান প্রায় ৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করার প্রত্যাশা করছে সরকার। সূত্র: রয়টার্স