প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ২০:৪৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২২ ২১:০৫ পিএম
বুধবার রাজধানীর নিউ মাকের্টে গৌরব জুয়েলার্সের চতুর্থ শাখার উদ্বোধন করা হয়। ছবি : প্রবা
দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে জুয়েলারি খাতের অবদান প্রতিনিয়ত বাড়ছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
বুধবার রাজধানীর নিউ মাকের্টে গৌরব জুয়েলার্সের চতুর্থ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশি জুয়েলারি কারিগরদের গহনা বিশ্বমানের। বিশ্ববাজারে বাংলাদেশি গহনা রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সামনে অর্থনৈতিক মন্দা আসছে। সে সময়ে জুয়েলারি পণ্য রপ্তানি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে গৌরব জুয়েলার্সের সত্ত্বাধিকারী গনেশ দেবনাথ বলেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে গৌরব জুয়েলার্স। দেশে জুয়েলারি শিল্পের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে ভূমিকা রাখতে চাই। দেশি গহনার বিশ্ববাজার তৈরিতে কাজ করবে গৌরব জুয়েলার্স।
এ সময় প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, বিগত কয়েক বছরে আমার কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গৌরব জুয়েলার্স। প্রতিষ্ঠানটির তৈরি গহনা মানে ও গুণে অনেক সমৃদ্ধ। ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় গৌরব জুয়েলার্স এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালী, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় এবং বাজুসের সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন প্রমুখ।
প্রবা/রনি/এমজে