× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারবি কালেকশন নিয়ে এলো দেশি ব্র্যান্ড হারমিজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৭:৫৯ পিএম

বিশ্বে আলোড়ন সৃষ্টি করা বারবি কালেকশন নিয়ে এলো দেশি ব্র্যান্ড হারমিজন

বিশ্বে আলোড়ন সৃষ্টি করা বারবি কালেকশন নিয়ে এলো দেশি ব্র্যান্ড হারমিজন

বিশ্বজুড়ে চলছে ‘বারবি’ উন্মাদনা। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে গ্রেটা গারউইগের মার্গট রবি অভিনীত ফ্যান্টাসি-কমেডি মুভিটি এবং মুগ্ধ করেছে দর্শক সমালোচকদের। ১৯৫৯ সালে প্রথম বাজারে আসে বারবি পুতুল। এর পর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে পুতুলটি আর এ বছর সেই জনপ্রিয়তা যেন তুঙ্গে উঠেছে। চলচ্চিত্রটি নিয়ে প্রায় সব বয়সির মধ্যেই বেশ আগ্রহ দেখা যাচ্ছে আর সেখান থেকেই দেশি ফ্যাশন ব্র্যান্ড হারমিজন নিয়ে এসেছে বারবি কালেকশন।

বারবি সিনেমার ট্রেলারে দেখা যায়, বারবি অভিনেত্রী মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে পৃথিবীতে চলে আসেন। গোলাপি রঙের হিল যেন বারবি লুক দেওয়ার জন্যও বাধ্যতামূলক। সেই চিন্তা থেকেই হারমিজন নিয়ে এসেছে গোলাপি রঙের ছয়টি বারবি-থিম হিলস ও ফ্লাট স্যান্ডেল।

হারমিজন সম্প্রতি এই বারবি কালেকশন একই সঙ্গে তাদের সব আউটলেট ও অনলাইন স্টোরে উদ্বোধন করে। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বারবি নিয়ে উৎসুক জনতা হারমিজনের আউটলেটগুলোয় ভিড় করতে থাকে।

হারমিজনের প্রতিষ্ঠাতা রিফাত বলেন, ‘আমরা এমন জুতার ডিজাইন তৈরি করি যা একদিকে থাকে হস্তশিল্পের ছোঁয়া, অন্যদিকে তেমন সাশ্রয়ী মূল্যের, একই সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ ব্র্যান্ডের মতোই আরামদায়ক।’

হারমিজন খুব অল্প সময়ের মধ্যে নিপুণ হাতের কাজ করা চমৎকার সব ডিজাইন ও আরামদায়ক জুতার কারণে দেশব্যাপী সাড়া জাগায় এবং শুধু অনলাইনেই তাদের প্রায় ১০ লাখ গ্রাহক আছে। অন্যান্য ফ্যাশন ব্র্যান্ড থেকে হারমিজন সম্পূর্ণ আলাদা, কারণ তাদের প্রতিটি জুতায় হস্তশিল্পের ওপর জোর দেয়।

নান্দনিক ডিজাইন ও আরামদায়ক জুতা তৈরির জন্য ব্র্যান্ডটি বাংলাদেশি কারিগরদের প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের ও আরামদায়ক জুতা তৈরি করে। বাংলাদেশে এ ব্র্যান্ডটি তার মানসম্পন্ন পণ্যের জন্য ব্যাপক সমাদৃত, তাই জুতা ক্রেতাদের চোখে একটি জনপ্রিয় পছন্দে পরিণত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা