× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণের ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৮:৪৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

অর্থ সংকটে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন) ঋণের ৫ কোটি ডলার (৫০ মিলিয়ন) পরিশোধ করছে। গত ১৭ আগস্ট প্রথম কিস্তি পরিশোধ করছে। এর ফলে দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রথম কিস্তি পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। পুরো ঋণ এ বছর পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।’

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছরমেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু’দফা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। সে সুদ নিয়মিত পরিশোধ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা